দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রদর্শিত একটি ডকুমেন্টারিকে ঘিরে হট্টগোলের ঘটনা ঘটেছে। এতে রাষ্ট্রপতির উপস্থিতিতেই কিছু সময়ের জন্য অনুষ্ঠানস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভা ও জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ডকুমেন্টারি প্রদর্শনের পর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডকুমেন্টারি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মিলনায়তনের বিভিন্ন স্থান থেকে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা প্রতিবাদ জানাতে শুরু করেন। তাদের অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের বিভিন্ন দিক ডকুমেন্টারিতে যথাযথভাবে তুলে ধরা হয়নি। একপর্যায়ে পুরো মিলনায়তনে হট্টগোল ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উপস্থিতদের শান্ত থাকার আহ্বান জানান। তবে তাতে উত্তেজনা কমেনি।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের আহ্বানে আন্দোলনের অন্যতম নেতৃত্ব ও এনসিপির নেতা আক্তার হোসেন বক্তব্য দেন। তিনি জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের শান্ত থাকার অনুরোধ জানান এবং বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।
তবে নিজের বক্তব্যে একই অভিযোগ তুলে ধরে রাষ্ট্রপতির অনুমতি নিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে অডিটোরিয়াম ত্যাগ করেন আক্তার হোসেন।
এরপর আবার মঞ্চে এসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ডকুমেন্টারির অসম্পূর্ণতার জন্য দুঃখ প্রকাশ করেন এবং উপস্থিতদের কাছে ক্ষমা চান।
তিনি জানান, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিদের নিয়ে ডকুমেন্টারিটি পুনরায় পর্যালোচনা ও সংশোধন করা হবে। তাদের মতামতের ভিত্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনা, আত্মত্যাগ ও প্রেক্ষাপট সংযোজন করা হবে।
এ ঘোষণার পর প্রতিবাদকারীরা শান্ত হলে অনুষ্ঠানের পরিবেশ স্বাভাবিক হয় এবং পরবর্তী কর্মসূচি যথারীতি অনুষ্ঠিত হয়।
যে আই